বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় একদিনে চার শিক্ষার্থী নিখোঁজ

nikhojমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক দিনেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে একই এলাকার চার শিক্ষার্থী। নিখোঁজের একদিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন খোঁজ না পাওয়ায় পরিবারগুলোতে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) সোমবার (১১ জুলাই)  দুপুরে পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হন। এদিকে ওই দিন বিকালে পৌর শহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ী থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো। কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ