,

সন্ত্রাস রোধে যুক্তরাষ্ট্রের সহায়তার অভিজ্ঞতা কেমন? (ভিডিও)

Arifসন্ত্রাসবাদ দমনে মার্কিন সহযোগিতার ধরণ যাই হোকনা কেন সেখানে জাতীয় স্বার্থ পাশ কাটিয়ে যাবার সুযোগ নেই এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন গোয়েন্দা তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ কিংবা কারিগরি যে সহায়তাই বাংলাদেশ নেক না কেন সেখানে সর্বচ্চ সতর্ক থাকতে হবে। সেইসাথে বাংলাদেশের ভাবমুর্তি যাতে কেউ নষ্ট না করতে পারে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন তারা।
এ মাসের শুরুর দিনটাতে যা হয়েছে এর আগে তা বাংলাদেশে কখনই হয় নি। সন্ত্রাসী হামলা, জিম্মী দশা, শ্বাসরুদ্ধকর কমান্ডো অভিযান মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় দেখা গেলেও গুলশান হামলা ছিল এদেশে এই প্রথম।
বর্বরোচিত এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্র প্রধানরা নিন্দা যেমন জানিয়েছেন তেমনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সহযোগিতার বার্তাই নিয়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের কি ধরনের সহযোগিতা দরকার?
সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ বলেন, ‘বিশ্বনেতারা বাংলাদেশ সরকারকে এই বার্তাই দিচ্ছে যে ‘আমরা তোমাদের পাশে আছি’। কোনটা আমাদের জাতীয় স্বার্থে দরকার আগে সেটা জানতে হবে। যুক্তরাষ্ট্রকে সহযোগিতার ক্ষেত্রে সরাসরি না করা ঠিক হবে না। কারণ প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে আছে’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘সরাসরি সহায়তার কোন সুযোগ নেই এবং সহায়তাটি যেটাকে আমরা বলছি কারিগরি সহায়তা। যে সহায়তার মাধ্যমে আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ এই ধরনের সহায়তা হতে পারে’।
সিপিবির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, ‘আমরা সহযোগিতা নিতে পারি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে এবং অত্যন্ত সতর্কভাবে। বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে তারা সন্ত্রাস ঠেকানোর নাম করে যেসব দেশে গেছে সেসব দেশের অভিজ্ঞতা মোটেও ভাল নয়। তারা একদিকে বিষ দিচ্ছে আবার অন্যদিকে বিষ তুলে নেওয়ার ভান করছে’।
গুলশানের ঘটনার পর আন্তর্জাতিকভাবে বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুমকি অতিরঞ্জিতভাবে দেখার প্রবণতার কথার বলছে বিশ্লেষকরা। স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে এমন করছে বলে মনে করেন তারা।

চ্যানেল টুয়েন্টিফোর থেকে নেয়া

https://www.youtube.com/watch?v=V3XEiKrucaE

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে