বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে মমতাজের কনসার্ট বর্জন করলেন প্রবাসীরা

 

নিজস্ব প্রতিবেদক : রোববার লেবাননে একটি কনসার্টে আসেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম। লেবানন আওয়ামী লীগের একাংশের সভাপতি কাশেম সাদীর ভাগীনা সজিব হত্যার প্রতিবাদে প্রবাসীরা মমতাজের এই কনসার্টকে বর্জন করেন।

index_134650

 

উল্লেখ্য, ৯ মে ২০১৫ লেবানন এমনি একটি কনসার্টে গান গাইতে লেবানন এসেছিলেন মমতাজ বেগম এমপি। লেবানন বাংলাদেশি হাজার হাজার প্রবাসীরা ২০-৪০ ডলারে টিকেট কিনে আসতেন এই কনসার্টে। আগের গানের আসরে দশর্কদের উপচে পরা ভিড় ছিল। মমতাজ বলে কথা।৯ মে রোরবারের অনুষ্ঠানের শেষের দিকে আনুমানিক রাত ৮টার দিকে সজিব নামে একটি ছেলেকে বাংলাদেশি কিছু বিপদগামী প্রবাসী তুলে নিয়ে গিয়ে রাত ৯টার দিকে বৈরুতের আইন আল-রুম্মানী এলাকায় গুলি করে পালিয়ে যায়।

 

সজিব লেবানন তৎকালীন আওয়ামী লীগের একাংশের সভাপতি কাশেম সাদীর ভাগীনা, সজিব তার মায়ের একমাত্র ছেলে ছিল। আর যিনি খুনি, আজও যিনি পলাতক সেই পিয়াস লুৎফর রহমান শ্যামলের আত্মীয়। লুৎফর রহমান শ্যামল তৎকালীন আ’লীগের একাংশের সভাপতি এবং সেই কনসার্টের সহযোগী ছিলেন। তখন খুনটি রাজনৈতিক পক্ষ পাতিত্বে চলে যায়।

সেই সময় খুনের অভিযোগে সভাপতি শ্যামল গ্রেফতার হয়েছিলেন, দলীয় কোন্দলে কাশেম সাদীকে দাবিয়ে রাখতে পিয়াসকে দিয়ে সজিবকে খুন করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর তাকে নির্দোষ দাবি করে সাংবাদিক সম্মেলন করেছিলেন শিল্পী মমতাজ বেগম এমপি। এবং সেই সাংবাদিক সম্মেলনে পরবর্তিতে আরেকটি কনসার্ট করার কথা বলেন মমতাজ বেগম। টিকিট ২০-৪০ ডলার নির্ধারণ থাকলেও তা ১০ ডলারের ঘোষণা দিয়েছিলেন তিনি।

লেবানন প্রবাসীরা এমন একটি খুনের ঘটনায় মুয্যমান ছিলেন, বেশকিছু কমিউনিটি নেতৃব‍ৃন্দ মমতাজ বেগমকে অনুরোধ করেছিলেন পরবর্তী শো না করতে। সেদিন কারো কথাই তিনি শুনেননি।

একটি সূত্রে জানা যায়, সে বছরে তার পরের কনসার্টে দেড়শ দর্শকও না হওয়ায় লোকসান গুনতে হয়েছিল পাম্মা প্রোডাকশনকে আর সেই লোকশান পুশিয়ে দিতে এবার মমতাজ নিজেই লেবানন আসতে রাজি হয়েছেন। আর এবারও বাংলাদেশি প্রবাসীরা তাকে আর তার গানকে প্রত্যাখান করল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত