বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

resizeনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রতিযোগিতারত যাত্রাবাহী দুই বাসের ধাক্কায় মো. মহিদুল ইসলাম (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার বিকালে সানারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল বগুড়া জেলার সোনাতলা থানার আবদুর রহিমের ছেলে। তিনি মহিদুল আর্মড পুলিশ ব্যাটালিয়নে হাইকোর্ট এলাকায় দায়িত্ব পালন করতেন।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে। এ ঘটনায় অভিযুক্ত বাস ও চালকদেরকে আটক করা হয়েছে।

নিহতের ভাই রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, মহিদুল তার কর্মস্থল থেকে ডেমরার রানীমহল এলাকায় আমার বাসায় বেড়াতে আসে। আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার সময়ে তার কর্মস্থলে ফিরে যাওয়ার সময়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকায় মিতালী পরিবহন ও মেঘালয় পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস প্রতিযোগিতা করতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার সময়ে তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় মিতালী ও মেঘালয় পরিবহনের দুইটি বাস ও দুই চালককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত