বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সহায়তায় নামছে দুই হাজার আনসার

(67)নিজস্ব প্রতিবেদক : কূটনৈতিক এলাকার নিরাপত্তাবিধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দুই হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। রাজধানীতে পুলিশ সদস্যর স্বল্পতা এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খাওয়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সম্প্রতি দুই হাজার আনসার সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে আনসার ও ভিডিপির মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী মহল সাম্প্রতিক সময়ে দেশে গুপ্তহত্যা ও নাশকতায় লিপ্ত রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় পেট্রলিং, তল্লাশিচৌকি, ব্লক রেড, তল্লাশি অভিযান, দৃশ্যমান ও অদৃশ্যমান পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা বাড়াতে ও নিশ্চিত করতে বাহিনীর (ফোর্স) বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত করা হয়েছে। এতে পুলিশ বাহিনীর সদস্যর (ফোর্স) স্বল্পতা সৃষ্টি হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে।

এ অবস্থায় ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, কূটনৈতিক এলাকার বিভিন্ন দূতাবাস, ঢাকার আন্তর্জাতিক সংস্থায় স্থানীয় কার্যালয়, দূতাবাস–সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয় ও ব্যক্তির নিরাপত্তাবিধান এবং কূটনীতিকদের আবাসিক এলাকার পাশাপাশি ঢাকায় বসবাসকারী বিভিন্ন দেশের কমিউনিটির জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি বিভিন্ন অফিস, আবাসিক এলাকাভিত্তিক যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিতে ডিএমপিকে সহযোগিতা করতে আনসার বাহিনীর সদস্য প্রয়োজন।

এ ব্যাপারে আজ সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা দুই হাজার আনসার সদস্য চেয়েছি। কারণ, গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তা জন্য ফোর্স চাইছে। বিশেষ করে বিদেশি প্রতিষ্ঠানগুলো ফোর্স চাইছে। সে জন্য আমরা আনসার সদস্য চেয়ে চিঠি পাঠিয়েছি।’ সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ