বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি আবিরকে কিশোরগঞ্জ পৌর কবরস্থানে দাফন

 

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলার পাঁচদিন পর নিহত জঙ্গি আবির রহমানের (২২) মরদেহ সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।মাগরিবের নামাজের আগে কড়া পুলিশ প্রহরায় তাকে দাফন করা হয়। এর আগে কবরস্থানের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কবরস্থানের তত্বাবধায়ক মাওলানা মাহতাব উদ্দিন। জানাজায় ইমাম ছাড়া অন্য কোন মুসল্লি ছিলেন না।

abir

গত বৃহস্পতিবার ঈদের দিন চর শোলাকিয়া সবুজবাগ এলাকায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশ চেকপোস্টে পুলিশের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, এলাকার এক নারী ও হামলাকারী আবির রহমান নিহত হয়। ঘটনার পর আবির রহমানের মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, পরিবারের সদস্যরা আবির রহমানের মরদেহ নিতে চায়নি। ফলে তাকে কিশোরগঞ্জেই দাফন করার সিদ্ধান্ত হয়। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামে। তার পিতার নাম সিরাজুল ইসলাম। তারা ঢাকায় থাকতো বলে জানা গেছে। আবির ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত