দেশে ভারতীয় কোন বাহিনী প্রবেশ করলে জনগণ সশস্ত্রভাবে প্রতিহত করবে: হান্নান শাহ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা থাকা সত্ত্বেও সরকার যদি ভারতীয় বিশেষ কোন বাহিনী দেশে প্রবেশ করায় তাহলে জনগণ সশস্ত্রভাবে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।সোমবার পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হান্নান শাহ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো অজুহাতে যদি বিদেশি সেনাবাহিনী আমাদের দেশে প্রবেশ করে, তাহলে দেশপ্রেমিক জনগণ সেই বিদেশি সেনাদের এ দেশের মাটিতে থাকতে দেবে না। তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে।’
জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ।











