বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঈদুল আজহা পর্যন্ত সড়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল’

 
নিজস্ব প্রতিবেদক : আগামী পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ যাত্রাসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।আজ সোমবার সচিবালয়ে ঈদুল ফিতর পরবর্তী মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মন্ত্রী ওবায়দুল কাদের।

যোগাযোগমন্ত্রী-ওবায়দুল-কাদের

পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা আগামী কোরবানির ঈদ পর্যন্ত কোনো ছুটি নেবেন না। আমি কাউকে বিদেশ যেতে দেবো না। দেশে অনেক কাজ পড়ে আছে। কাজ করেন। আমি আপনাদের কাছে কমিশন চাই না। পার্সেন্টেজ চাই না। কেবল কাজ চাই।

মন্ত্রী বলেন, গত এক বছরে আমি একদিনও ছুটি নেননি। মেট্রোরেলের কাজের জন্য আমি জাইকার সঙ্গে বৈঠক করতে জাপান গিয়েছিলাম। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ঠিকাদারের সঙ্গে আলোচনা করতে ব্যাংককে গিয়েছিলাম। আর গিয়েছিলাম ম্যানিলায় আমাদের উন্নয়ন অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি করতে। গত সাত বছরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে যাইনি। অতএব কাজ করুন।

এবারের ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের জন্য কর্মকর্তাদের গাফিলতিকে দোষারোপ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত