বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দেহভাজন জাহিদুল ১০ দিনের রিমান্ডে

 

 

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী সন্দেহে আজিমউদ্দীন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা জাহিদুল হককে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল রোববার রাতে কিশোরগঞ্জের এক নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল সালাম খান জাহিদুলের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. মুরশেদ জামান জাহিদুলকে রিমান্ডে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

23cbc65f91347dc67962b21036364e7f-Solakia

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশসহ চারজন নিহত হন। আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হন। তাঁর নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সে দুই বাসার মাঝে সরু গলিতে ঢুকে গুলি-বোমা ছুড়ছিল। এ ছাড়া ওই এলাকা থেকে সন্দেহবশত জাহিদুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, হামলাকারীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
গত শুক্রবার কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকায় জাহিদুলের বাড়িতে গেলে তাঁর পরিবার তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে। তাঁরা বলেন, বছর দুয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ। এক বছর আগে হঠাৎ পড়াশোনা ছেড়ে দেন তিনি। এরপর থেকে তিনি বাসাতেই থাকতেন। প্রায়ই বাসা থেকে কাউকে কিছু না বলে দু-এক দিনের জন্য বের হতে যেতেন। তিনি কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকায় তিতুমীর কলেজে ইংরেজিতে স্নাতক (সম্মান) পড়ছিলেন। অসুস্থতার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত