সন্ত্রাস, গুপ্তহত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১৪ দল আয়োজিত এক প্রতিরোধ সমাবেশ আজ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুপুর থেকে এ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একাধিক প্রবেশপথে মেটাল ডিটেক্টর আর্চওয়ে বসানো হচ্ছে। তল্লাশি করে তবেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেয়া হবে।
পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন বলে তারা জানান।