বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের বিতর্কিত সাত মন্তব্য

zakir-naikনিউজ ডেস্ক: ঢাকার গুলশনের হামলায় নাম জড়িয়েছে ভারতের ধর্ম প্রচারক জাকির নায়েকের। তাঁর টেলিভিশন চ্যানেল পিস টিভি বন্ধ করার দাবি উঠেছে নানা মহলে। জাকির নায়েকের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে বেশ কিছু রাজনৈতিক দলগুলির তরফ থেকে। একনজরে দেখা নেওয়া যাক কী ধরণের বিতর্কিত মন্তব্য করেছিলেন জাকির নায়েক। যার জেরে সমালোচনার মুখে পড়তে হল ভারতের এই ধর্ম প্রচারককে।

১. সকল মুসলিম পুরুষদের অধিকার রয়েছে মহিলা ক্রীতদাসের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার।

২. বালিকাদের স্কুলে যাওয়ার দরকার নেই। স্কুলে থেকে বেরনোর সময় নষ্ট হয়ে যায় মেয়েদের নারীত্ব। স্কুলগুলি বন্ধ করে দেওয়া দরকার। ছাত্রীদের অলঙ্কার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত স্কুল কর্তৃপক্ষের।

৩. পশ্চিমের দেশগুলিতে মহিলাদের স্বাধীনতার নামে মা ও মেয়েদের বিক্রি করা দেওয়া হচ্ছে।

৪. বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ককে মান্যতা দেওয়া হয়েছে শরিয়া আইনে।

৫. পত্নীর গায়ে হাত তোলা মুসলিম ধর্মে খারাপ কাজ নয়। যৌন সম্পর্ক স্থাপনকালে কনডোম ব্যবহার মানুষ খুনের সমতুল কাজ।

৬. কোরান এবং সুন্না অনুসারে সমকামীদের হত্যা করা উচিত।

৭. ধর্মগুরুর উপদেশ মেনে আত্মঘাতী হামলা করা খারাপ কাজ নয়। ওসামা বিন লাদেন ৯/১১ কাণ্ডে জড়িত ছিল বলে মনে করেন না জাকির নায়েক। ওই ঘটনা আমেরিকার অভ্যন্তরীণ বলে দাবি করেছেন মুম্বই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধান জাকির নায়েক।