,

নিখোঁজদের তালিকা করতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি

564641313নিউজ ডেস্ক : সারা দেশে নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে গুলশানে হামলাকারীরা কয়েক মাস নিখোঁজ থাকার পর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এমন তথ্য পাওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘সারা দেশের সব থানায় নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দিতে আজ আমি পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠিয়েছি।’

বর্তমানে ১৫০ যুবক নিখোঁজ রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রিপোর্ট ধারণাপ্রসূত।’

মন্ত্রী আরো বলেন, বেশকিছু যুবক বাসায় ফিরে এসেছে। দেখা গেছে, কিছু কিছু নিখোঁজ যুবকদের সন্ত্রাসের সঙ্গে যোগসূত্র নেই। পুলিশের প্রতিবেদন পাওয়ার পর আমরা নিখোঁজ যুবকদের সংখ্যার ব্যাপারে একটি ধারণা পাব। এটা আমাদের সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানের জন্য প্রয়োজন হবে।

পুলিশ নিখোঁজ যুবকদের তথ্য সংগ্রহের জন্য প্রতিবেশীদের সহায়তা চাইবে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গুলশানে হামলাকারীরা ছয় মাস এবং তারও বেশি সময় নিখোঁজ ছিল। গত ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে এক কমান্ডো অভিযানে নিহত হওয়ার পর পরিবার তাদের সম্পর্কে জানতে পারে।

গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
তবে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী দেশের জঙ্গি সংগঠন জেএমবি এই হত্যাকাণ্ড চালিয়েছে।’

‘তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা (সন্ত্রাসীরা) একে আইএসের সঙ্গে যোগসূত্র স্থাপনের চেষ্টা করছে। এই হামলার জন্য তাদের কেউই সিরিয়া অথবা অন্য কোনো দেশ থেকে আসেনি’, যোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অজ্ঞাত কারণে কোনো শিক্ষার্থী ১০ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে পুলিশের কাছে রিপোর্ট করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দেন।

এর আগে আজ আইনমন্ত্রী আনিসুল হকও বলেন, বাংলাদেশে হামলায় আইএসের জড়িত থাকার কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি।

আইনমন্ত্রী বলেন, ‘তবে সন্ত্রাসীরা আইএসের নামে তাদের কার্যকলাপ তুলে ধরতে আইএসের মিডিয়া আউটলেটের সঙ্গে যোগসূত্র থাকতে পারে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে