বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে কূটনৈতিক পাড়ার অবৈধ রেস্তোরাঁ-হাসপাতাল

gulshan_18694_1468147396নিউজ ডেস্ক : সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক জোন- গুলশান, বনানী ও বারিধারার আবাসিক এলাকার অননুমোদিত রেস্তোরাঁ, হাসপাতাল ও স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১২ দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে আইনশৃংখলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ তথ্য দেন। মন্ত্রিসভা কমিটির ‘বিশেষ’ এই বৈঠকে সভাপতিত্ব করেন আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী আরও জানান, ওই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এ ধরনের স্থাপনাগুলোকে তদারকির মধ্যে এনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গুলশানের ‘রেসিডেন্সিয়াল এরিয়ায়’ যত্রতত্র গড়ে ওঠা রেস্তোরাঁ, হাসপাতাল, বিভিন্ন রকম স্কুল-কলেজকে তদারকির আওতায় আনা হবে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এ ধরনের স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমির হোসেন আমু বলেন, ‘এবং উইথাউট পারমিশনে যেগুলো হয়েছে, সেগুলো বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে।’

এর আগে একই বৈঠক থেকে বাংলাদেশে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ