বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিএনপি নেতা নিহত

 

নিজস্ব প্রতিবেদক : জেলার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি গ্রামের চোরাখাল এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অলি উল্লাহ মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।নিহত অলি উল্লাহ ওই ইউনিয়নের জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে। তিনি কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

 

base_1465455030-gunfight

শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৩টার দিকে কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি গ্রামের চোরাখালের কালভার্টের উপর কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ।কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেলে মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে পরপর ২/৩টি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। বোমার আঘাতে দুজন পুলিশ সদস্য আহত হন।

 

 

তিনি জানান, এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে একজন সন্ত্রাসী আহত হয়। আহত সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আহত সন্ত্রাসীকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশীয় সাটারগান ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।