,

রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় মন্ত্রীর ক্ষোভ

5c95d56af85c90c36475a69d30f1a443-20গাজীপুর প্রতিনিধি : রাস্তা তৈরিতে কাজের মান ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাস্তার কাজের মান নিয়ে আমি খুশি নই। আর শৃঙ্খলা না থাকলে রাস্তা চার লেন কিংবা আট লেন করলেও কোনো লাভ হবে না। আজ শনিবার গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ অসন্তোষের কথা জানান মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার (এসপি) সফিকুর রহমান।

সড়কপথে শৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আর রাস্তার কাজের মান নিয়েও আমি খুশি নই। রাস্তা হচ্ছে। দুই বছর আগে এই যে নবীনগর-চন্দ্রা কাজ শেষে হয়েছে। এখন সেখানেও একটু বৃষ্টি হলে গর্ত। অনেক গর্ত। মেরামত করতে বলেছি। মেরামত কাজ এখনো শেষ হয় নাই। ঈদের দিন ছয় ঘণ্টা ছুটি দিয়েছি। তারপর আর…। আমি গেলেই আমার সামনে একটা গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কাজ হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক।’

‘রাস্তায় শৃঙ্খলাটা বজায় রাখতে হবে। রাস্তা ফোর লেন (চার লেন) করলাম, এইট লেন (আট লেন) করলাম, কোনো লাভ হবে না। রাস্তা যদি দখল হয়ে থাকে, রাস্তায় যারা চলে, তারা যদি রাস্তার শৃঙ্খলা না মেনে চলে, তাহলে ফোর লেন করে কী হবে? এইট লেন করে কী হবে?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে