,

দুদিনের সফরে ঢাকা আসছেন নিশা দেশাই

1461760905_07নিউজ ডেস্ক : মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। গত মে মাসের পর এটি তাঁর দ্বিতীয় ঢাকা সফর।
ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র আজ শুক্রবার প্রথম আলোকে জানিয়েছে, নিশা দেশাইয়ের দুদিনের সফরে রোববার ঢাকায় আসার কথা রয়েছে।
ঢাকা এবং ওয়াশিংটনের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নৃশংসভাবে দেশি-বিদেশি হত্যা ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে নিশা দেশাইয়ের সফরে। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ মাসের শেষে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর সফরটি এগিয়ে আনা হয়েছে।
দুই দিনের ঢাকা সফরের সময় নিশা দেশাই বিসওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন। সূত্র জানায়, রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে নিশা দেশাইয়ের সফরে।

গুলশান হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবেন বলে আজ শুক্রবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশান হামলায় নিহত জাপানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা এক চিঠিতে বারাক ওবামা এ কথা বলেন। আজ তিনি মার্কিন জনগণের পক্ষে এ চিঠি জাপানের প্রধানমন্ত্রীকে পাঠান।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। গত রোববার সন্ধ্যায় জন কেরি ফোনে বলেন, সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা।

১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৭ জন বিদেশি। বিদেশিদের মধ্যে ৭ জন জাপান, ৯ জন ইতালি ও ১ জন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে