বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ দমনে যা করার সবই করা হবে : প্রধানমন্ত্রী

hasina9নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার সরকার জঙ্গিবাদকে একদমই প্রশ্রয় দেবে না। জঙ্গিবাদ দমনে যা করার, তার সবই করা হবে।

বৃহস্পতিবার গণভবনে ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষের দেশ, এখানে শান্তি নিশ্চিত করতে যা কিছু করণীয়, তা-ই করা হবে।’

তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশে কোনো সন্ত্রাসী ও জঙ্গির স্থান হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিদেশীদের মদদ রয়েছে। এসব হত্যার দায় তাদেরও নিতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু। তাদের কোনো ধর্ম নেই। মানুষ খুনই তাদের ধর্ম।’

এ সময় শেখ হাসিনা পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নিখোঁজ রয়েছেন, তাদের সম্পর্কে সরকারকে তথ্য দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে। কিন্তু কিছু বিপথগামী ইসলামের নামে মানুষ হত্যা করে ইসলামেরই বদনাম করছে।’

সকাল ৯টা থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। সকালৈই গণভবনে সাধারণ মানুষের লাইন দেখা যায়। প্রধানমন্ত্রী গণভবনের মাঠে স্থাপিত প্যান্ডেলে আসেন ১০টার দিকে।

প্রথমেই তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর গণভবনের দ্বার খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য।

ধনী-গরিব, শিশু থেকে বৃদ্ধ, নারী সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের দেখা করতে।

সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিরাও আসেন প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে। এসেছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও সাহায্য সংস্থার প্রতিনিধিরা।

ঈদ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আলোকসজ্জা, জাতীয় পতাকার সঙ্গে ঈদ মোবারক ও লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর (রা.) খচিত পতাকা দিয়ে সড়ক দ্বীপগুলোর শোভাবর্ধন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত