,

কারাগারে বন্দিদের ঈদ উদযাপন

karagar_119182নিউজ ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিরা উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার (০৭ জুলাই) সকালে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর কবির বলেন, সকালে আসামিদের সেমাই-পায়েশ ও মুড়ি দেওয়া হয়েছে। দুপুরে সাদা ভাত-মাছ, সবজি ও আলুর দম দেওয়া হবে। রাতে গরু-খাসির মাংস ও পোলাও দেওয়া হবে। এছাড়া রাতে খাবারের সঙ্গে মিষ্টি ও কোমলপানীয় রয়েছে।

ঈদ উপলক্ষে কারাগারের ভেতরে পান-সুপারিরও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, ঈদের দিনে আসামিদের সঙ্গে তাদের স্বজনরা দেখা করতে পারবেন এবং বাসার তৈরি খাবার দিতে পারবেন। এছাড়া কারাগারের ভেতরে যমুনা ভবনের সামনে ঈদ জামাত সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ওই জামাতে সাধারণ বন্দিরা অংশ নেন।

তিনি আরো বলেন, নারী আসামি ও যাদের ছোট সন্তান রয়েছে তাদের জন্য স্পেশাল খাবার ও জামা-কাপড়ের ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য স্পেশাল খাবার জেল সুপারের বাসা থেকে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে