,

শোলাকিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ২

solakiayaনিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় পুলিশের এক কনস্টেবল ও এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়াও আট পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ঈদুল ফিতরের জামাতের আগে ঈদগাহ সংলগ্ন আজিমুদ্দিন স্কুলের পাশে সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম জহিরুল। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর। তাদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে শোলাকিয়া ঈদগাহ্ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়। এবার ছিল ১৮৯তম ঈদুল ফিতরের জামাত।

সকাল ১০টায় বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ঈমামতিতে জামাত অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। এতে অংশ নিতে দেশ বিদেশের তিন লাখেরও বেশি মুসুল্লির সমাগম ঘটেছিল।

কিন্তু নামাজের আগে ঈদগাহে প্রবেশ পথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের ওপর বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তুলে গুলি বর্ষণ করে। বেশ কিছু সময় ধরে গোলাগুলির শব্দ শোনা যায়।

উল্লেখ্য, জনশ্রুতি আছে প্রায় ৭ একর আয়তনের এই মাঠে একবার ২৬৫টি কাতারের প্রতিটিতে ৫’শ জন করে মোট সোয়ালাখেরও বেশি মুসুল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠটি সোয়লাখিয়া থেকে পরবর্তিতে শোলাকিয়া নামে পরিচিতি লাভ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে