বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিদের ভিডিও লাইক-শেয়ার করলে মামলা

fighters_3200160kনিউজ ডেস্ক : সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।
বুধবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ডিআইজি এ কে এম শহীদুর রহমানের বরাত দিয়ে কামরুল আহসান জানান, কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট সামাজিক যোগযোগ মাধ্যমে শেয়ার বা লাইক দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে নজরদারি শুরু হয়েছে।

গুলশানে আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর ফের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওতে তিন বাঙালি যুবককে ‘হুমকি বার্তা’ দিতে দেখা গেছে। এসব ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ