,

হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা

hasina-modiনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকাল সাড়ে ৫টায় টেলিফোনে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এখবর জানান।

প্রেস সচিব জানান, ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

জবাবে শেখ হাসিনাও ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন বলে প্রেস সচিব জানান।

সম্প্রতি রাজধানীর গুলশানে জঙ্গি হামলার পরদিনও শেখ হাসিনাকে টেলিফোন করেন মোদি। তিনি বাংলাদেশকে যে কোনো সহযোগিতার জন্য ভারত প্রস্তুত আছে বলে জানান।

ভয়াবহ ওই জঙ্গি হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে এক ভারতীয় তরুণীও আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে