,

বেতন ও ঈদ বোনাস পায়নি নীলফামারী জেলার ৮ হাজার শিক্ষক-কর্মচারি

নিজস্ব প্রতিবেদক : জেলার ছয়টি উপজেলার এমপিওভুক্ত ৩৯৮ টি স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৮০ জন শিক্ষক ও কর্মচারী বেতন ও ঈদের বোনাস পায়নি। সরকারের পক্ষে ব্যাংকে তাদের বেতন বোনাসের অর্থ ছাড় করার ডিও লেটার প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেই লেটার ছুটির আগে পায়নি ব্যাংকগুলো বলে জানা গেছে। তাই বেতন ও বোনাস তুলতে পারেননি কেউ।

education-ministry_134192

 

ঈদের আগে জুন মাসের বেতন ও বোনাস না পাওয়ায় শিক্ষক ও কর্মচারিদের ঈদ কাটবে নিরানন্দভাবে। জানা গেছে, জেলার নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় এমপিও ভুক্ত ১৫টি ডিগ্রি কলেজ, ১৫টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২৬টি কারিগরি কলেজ, যৌথভাবে স্কুল এন্ড কলেজ ২টি, ননএমপিওভুক্ত মাধ্যমিক স্কুল ১৯৩টি, নিম্ন মাধ্যমিক ৯৩টি ও মাদ্রাসা ৫৪টি সহ মোট ৩৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৮০৮০ জন।

 

নতুন বেতন স্কেল ও বোনাস দেয়ার ঘোষণা প্রদান করে সে মাফিক সরকারিভাবে ডিওলেটার ব্যাংকে পাঠিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নীলফামারীর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোন নির্দেশনার পত্র হাতে না পাওয়ায় কথা জানিয়ে বেতন বোনাস প্রদান থেকে বিরত থাকে।

ঈদের আগে বেতন বোনাস না পাওয়ার কারনে এ জেলার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারিরা ঈদ উৎসব থেকে বঞ্চিত হলো। এ ব্যাপারে নীলফামারী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক সুলতান আহমেদ বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বোনাসের স্মারক ব্যাংকে না পৌঁছানোর কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বিল জমা নেওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে