,

জাতীয় মসজিদের ভেতরে সশস্ত্র সেনা মোতায়েন

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার জের ধরে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।এছাড়া বায়তুল মোকাররমের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। তাদের তল্লাসি শেষেই মসুল্লিরা মসজিদটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

1442817349

 

জানা গেছে, বুধবার দুপুরে বায়তুল মোকাররমে যোহর নামাজ পড়তে আসা মুসল্লিদের তল্লাসি করছে পুলিশ। এরপর মসজিদের ভেতরে প্রবেশের সময় দরজার মুখেই মুসল্লিদের আরেক দফা তল্লাসি করছেন সশস্ত্র সেনা সদস্যরা।জানা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে জাতীয় মসজিদে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে। জামায়াত সম্পন্ন হওয়া পর্যন্ত সেনা সদস্যরা বায়তুল মোকাররমের ভেতরে দায়িত্ব পালন করবেন।

 

 

এদিকে ঈদ উল ফিতরের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ২০ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক ৠাব সদস্যকে।প্রসঙ্গত, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজানে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশী-বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।নিহতদের মধ্যে নয়জন ইটালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক৷ বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে