,

পাকিস্তানের পরিণতি হচ্ছে বাংলাদেশে

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন ব্রাত্যই বলা চলে পাকিস্তানকে। ২০০৯ সালে শ্রীলংকা জাতীয় দলের খেলোয়াড়দের উপর হামলার খেসারৎ গুনছে তারা। এরপর থেকে পাকিস্তানে খেলতে যায়নি বড় কোন ক্রিকেট দল। এবার বাংলাদেশেরও একই পরিণতি হতে হতে যাচ্ছে বলে মনে করেন সাবেক আইসিসি সভাপতি এহসান মানি।

 

Mani20160705143953

এক সাক্ষাৎকারে মানি বলেন, ‘ঢাকায় সেদিন যা ঘটল তারপর আমি সন্দিহান বাংলাদেশের ক্রিকেট বোর্ড কতটা সমর্থ হবে বাইরের দলগুলোকে তাদের দেশে সফর করার ব্যাপারে রাজি করাতে, আমার তো ভয় হচ্ছে কয়েকবছর আগে পাকিস্তানের সাথে যা হয়েছিল, সেরকম এবার বাংলাদেশ ক্রিকেটও জঙ্গীবাদের কাছে হার মানবে। যখন এতজন বিদেশী সাম্প্রতিক আক্রমণে মারা পড়ল, তারপর ইংল্যান্ডকে সিরিজ খেলার জন্য রাজি করানো খুবই কঠিন হবে।’

বাংলাদেশে এর আগে নিরপত্তার কারণে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। সে সময় দক্ষিণ আফ্রিকার নারী দলও আসেনি একই কারণে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলও সিরিজের মাঝ পথ থেকে ফিরে যায়। তাই নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ সফর স্থগিত নতুন কিছু নয় জানিয়ে আরও বলেন, ‘কয়েকবছর আগে সিরিজ চলাকালীন বাংলাদেশ থেকে দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দল। নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়াও এ বছরের শুরুতে যুব বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশে।’

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও লজ্জাজনক জঙ্গী হামলার শিকার হয় বাংলাদেশ। ঢাকার গুলশানে এক রেস্তোরাঁয় জঙ্গীরা হামলা চালালে ২০ জন দেশী বিদেশী সাধারণ নাগরিক ও দুই পুলিশ সদস্যসহ নিহত হয় কমপক্ষে ২৮ জন। এ ঘটনার পর বাংলাদেশের ক্রিকেট এখন অস্তিত্ব সংকটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে