বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় জঙ্গি হবার হাতেখড়ি নিবরাসের!

 

নিজস্ব প্রতিবেদক : হামলা চালানোর আগেও বহুবার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁটিতে গিয়েছিলেন জঙ্গি নিবরাস ইসলাম; যিনি পরে সেখানে নিহত হন যৌথ বাহিনীর অভিযানে। আগে যতবার ওই রেস্তোরাঁয় গেছেন, বেশির ভাগ সময়ই সঙ্গে বন্ধু-বান্ধব থাকত। তাদের নিয়ে খাওয়া-দাওয়া করে বাসায় ফিরতেন।

2016_07_03_03_29_49_1pibQKARRUMUG0JiPIqwOY51QfNfkV_original

শুধু আর্টিজানই নয়, গুলশান, বনানী, ধানমণ্ডি ও উত্তরা মডেল টাউনে আরো অনেক অভিজাত হোটেল-ক্যাফেতে নিয়মিত যাতায়াত ছিল নিবরাসের। কিন্তু এসব নামি-দামি হোটেলগুলোতে তিনি কেন নিয়মিত যাতায়াত করতেন, তা স্বজনদের কাউকেও বলতেন না।কেউ জিজ্ঞেস করলে বলতেন, ওই সব স্থানে খাওয়া-দাওয়া করা তাঁর শখ। উত্তরা মডেল টাউনে বসবাসরত তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব সূত্রে এসব তথ্য জানা গেছে। নিবরাসের জঙ্গি হওয়ার কাহিনী শুনে তাঁর জানাশোনা মানুষ, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন সবাই হতবাক। যে ছেলেটি ছিল সব সময় হাস্যরসিক, মিশুক এবং চটপটে। সে কী করে এমন হলো!

 

 

 

ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, মালয়েশিয়ায় পড়তে গিয়ে নিবরাস সম্পূর্ণ বদলে যায়। ছুটিতে ঢাকায় এলেও সব সময় মালয়েশিয়ায় তাঁর মন পড়ে থাকত। দিনের অধিকাংশ সময় মোবাইল ফোনে কথা বলতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, ‘পড়াশোনা নিয়ে আমি মালয়েশিয়ার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছি।’ আসলে ফোনে নিবরাস অন্যসব কথাবার্তা বলতেন।

 

 

দেখতে সুদর্শন এবং স্মার্ট নিবরাস নামিদামি হোটেলে খেয়ে কখনো কখনো সেই ছবি ফেসবুকে পোস্ট করত। কিছুদিন আগে আর্টিজান রেস্তোরাঁর একটি ছবি ফেসবুকে দিয়েছিলেন তিনি। কিন্তু রহস্যজনক কারণে পরে সেটি সরিয়ে ফেলেন। ফেসবুকে অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি। অনলাইনে তাঁর বন্ধু-বান্ধবও ছিল অনেক। কিন্তু তারা তাঁর ‘ভয়ংকর রূপ’ দেখতে পায়নি!

 

নিবরাস ধনী পরিবারের ছেলে বলে তাঁর অভিজাত হোটেলে যাতায়াত নিয়ে কেউ সন্দেহ করত না। পুরান ঢাকার ওয়ারী ও উত্তরা মডেল টাউনে তাঁদের একাধিক বাড়ি রয়েছে। আত্মীয়স্বজন সবাই উচ্চ পদে আসীন। তাঁরা সবাই নিবরাসকে স্নেহ করতেন। তিনি যখন যা চাইতেন, পরিবার থেকে তাই পেতেন। মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বায়না নিজেই করেছিলেন।

পরিবারের অজান্তে তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় এসে এ নৃশংস হামলায় অংশ নেন বলে খবর বেরিয়েছে। ছয় মাস ধরে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় এবং পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গি নেতাদের নির্দেশে নিবরাস অভিজাত এলাকায় ঘোরাফেরা করতেন মূলত বিদেশিদের ব্যাপারে খোঁজ-খবর নিতে। এ জন্য তিনি নিজস্ব গাড়ি ব্যবহার করতেন। যাতে কেউ তাঁকে সন্দেহ করতে না পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত