,

৩১টি রোজা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Shak-hasina-Picনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার পবিত্র রমজান মাসে অন্যদের চেয়ে ১টি রোজা বেশি রাখতে হলো। সবাই ৩০টি রোজা রাখলেও রমজানের শুরুতে তিনি সৌদি ছিলেন। সেই অনুযায়ী এবার তাকে ৩১টি রোজা রাখতে হলো।

সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে থাকায় গত ৬ জুন থেকে রোজা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায় ৬ জুন আর রোজা শুরু হয় ৭ জুন থেকে। সে হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে অতিরিক্ত একটি রোজা রেখেই দেশে ফেরেন ৭ জুন।

মঙ্গলবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেখানে আজ বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। আর বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা যায়নি। তাই ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার। আর সে হিসেবে ৬ জুলাইয়ের দিনসহ প্রধানমন্ত্রীর মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩১টি।

ধর্মীয় নিয়মে রয়েছে যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ধর্ম পালন করতে হবে।

সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত ৩ জুন সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি সেখানে পবিত্র ওমরাহ পালন করেন। পরে ৭ জুন দেশে ফেরেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ