বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি হামলায় আ’লীগ নেতার ছেলে চিহ্নিত হওয়ার পরও মিথ্যাচার: জামায়াত

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দেশি-বিদেশি সকলেই জানেন যে, গুলশানের হলি আর্টিজানে হামলাকারী সন্ত্রাসীদের একজন হল আওয়ামী লীগের নেতা ইমতিয়াজ খান বাবুলের পুত্র রোহান ইবনে ইমতিয়াজ। এরপরও জনগণকে ধোঁকা দেয়ার উদ্দেশ্যেই আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন। কোন ঘটনা ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো তাদের (আওয়ামী লীগ) এক দূরারোগ্য মানসিক ব্যধিতে পরিণত হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে তিনি তার ধর্মের অবমাননা করেছেন। এভাবে মিথ্যা বক্তব্য দিয়ে প্রকৃত সত্য কখনো আড়াল করা যাবে না।”

index_134098

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

“গত ৪ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক প্রার্থনা সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত “গুলশানের রেস্টুরেন্টে হামলায় জামায়াত জড়িত” মর্মে দেওয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের এ মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। তিনি জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই এ হাস্যকর মিথ্যা মন্তব্য করেছেন।”

বিবৃতিতে বলা হয়, ‘একে একে কতিপয় সন্দেহভাজনকে হত্যা করে মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে। প্রকারান্তরে ক্রসফায়ার নাটকের মাধ্যমে ভিকটিমকে তার ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। অপরদিকে বিচারহীনতার এ সংস্কৃতি সন্ত্রাস লালনেরই অন্য নাম। আত্মঘাতি এ ধরনের কর্মকা- থেকে ফিরে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। এ যাবত যতগুলো সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা ঘটেছে আমরা তার সবগুলোরই নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছি। অথচ সুরঞ্জিত সেনগুপ্ত জামায়াতের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেছেন। তাদের মিথ্যাচার এবং প্রতিহিংসার রাজনীতি তিলে তিলে জাতিকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। তাদের প্রতি আমাদের অনুরোধ জাতির অস্তিত্বের স্বার্থেই মিথ্যাচার ক্ষ্যান্ত দিন। জাতিকে বাঁচতে দিন। জাতিকে মেহেরবাণী করে আর ধ্বংস করবেন না। অনেক হয়েছে, এবার থামুন। আপনারা জাতিকে একেবারেই বোকা মনে করবেন না। জাতি আপনাদের আমলনামার সকল রেকর্ড সংরক্ষণ করছে। গণতান্ত্রিক পন্থায়ই সময় মত জাতি আপনাদের সঠিক পাওনা মিটিয়ে দিবে।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত