,

জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য সব নিষিদ্ধ

eidনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না। জননিরাপত্তার স্বার্থে ব্যাগসহ ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন ।

আছাদুজ্জামান মিয়া বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ অন্য যেসব জায়গায় ঈদের জামাত হবে সেখানে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। এসব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

ঈদের নামাজ পড়তে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের অবশ্যই মৎস্যভবন, জিরোপয়েন্ট ও দোয়েল চত্বরে পার্কিং করে ঈদগায়ে প্রবেশ করতে হবে বলে জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহের আশপাশের এলাকায় ছয়টি চেকপোস্ট থাকবে। সব প্রবেশপথে চেকপোস্টে তল্লাশি করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে