,

গুলশান হামলায় জামায়াত ও পাকিস্তান জড়িত : সুরঞ্জিত

1458213951নিউজ ডেস্ক : ঢাকার গুলশানে হামলায় জামায়াত এবং পাকিস্তান জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও বিশেষ প্রার্থনায় সুরঞ্জিত এ দাবি করেন।

সুরঞ্জিত বলেন, দেশকে অস্থিতিশীল করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে। বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াত থাকলে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়। এটা সাম্প্রদায়িক হামলা বলে উল্লেখ করেন তিনি। সভা শেষে জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

গত শুক্রবার রাতে ঢাকার গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে যৌথ বাহিনী। এর পর সেখান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ইতালীয় নয়জন, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি, ভারতীয় একজন রয়েছেন। বাকি ছয়জন হামলাকারী বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে