বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ নিহতের পরিবারকে ২০ লাখ টাকা করে দেবেন আইজিপি

2নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় উদ্ধার অভিযানে অংশ নিয়ে নিহত দুই পুলিশ কর্মকতার পরিবারকে ২০ লাখ করে ৪০ লাখ টাকা সহযোগিতা করবেন আইজিপি একেএম শহীদুল হক।

সোমবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক শোকসভায় তিনি একথা জানান। গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিনের স্মরণে এই শোকসভার আয়োজন করে পুলিশ।

নিহতের পরিবারকে সহযোগিতার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘নিহত প্রত্যেকের পরিবারকে ঈদের পরে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা দিবো। সরকারও তাদের সহযোগিতা করছে। এছাড়াও রবিউলের স্ত্রী মাস্টার্স পাস। তার জন্য ব্যাংকে চাকরির ব্যবস্থা করবো।’

এসময় আইজিপি সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘নিহত দুজনের পরিবার এখন থেকে আমাদের পরিবার। তারা যেকোনো প্রয়োজনে কারো কাছে গেলে সে যেনো তার সর্বোচ্চটা দিয়ে নিহত পরিবারকে সহযোগীতা করে।

শোকসভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অভিযানে আমরা দু’জন সাহসী ও কমিটেড পুলিশকে হারিয়েছি, কিন্তু সাহস হারায়নি। মৃত্যু সবারই হবে, কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়াটা সত্যিই অন্যরকম একটা বিষয়।’

শোকসভায় আরো বক্তব্য দেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ, গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ প্রমুখ।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত