,

গুলশানে নিহতদের কফিনে বিএনপির শ্রদ্ধা

BNPনিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের কফিনে এ ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা আগেও এ ঘটনার নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের আজ শেষ দিন।

প্রসঙ্গত, ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে গত শুক্রবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে