,

ট্রেন ফেলে চলে গেল ইঞ্জিন!

97নিউজ ডেস্ক : রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লাল-সবুজ ট্রেন ফেলে চলে গেল শুধু ইঞ্জিন! ২৭ মিনিট পর চালক বুঝতে পারলেন তার পেছনে বগি নেই। ফের ঘুরে এসে বগি জুড়ে যাত্রা করেন।

আজ রবিবার বিকেল চারটা ৫০ মিনিটের সময় রাজশাহীর আড়ানি ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে। পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটা বগি ফেলেই চলে যায়। এ ঘটনায় হতবাক হয়ে যায় যাত্রীরা। বগি ফেলে ইঞ্জিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হইচই শুরু করেন। স্থানীয় উৎসুক জনতা এ সময় ট্রেনটির কাছে ভিড় জমায়। পরে যাত্রীরা সমস্যা সমাধানে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, কয়েক দিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই। বগি ও ইঞ্জিন দুইটা দুই প্রযুক্তির হওয়ার কারণে তাদের কর্মীরা এখনও এর ব্যবহার ঠিকমতো বুঝে উঠতে পারেননি। ঈদের আগে তড়িঘড়ি করে ট্রেনটি চালু করায় রেলওয়ের মাঠ পর্যায়ে যারা এই কাজ করেন তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও সময় পাওয়া যায়নি। তিনি বলেন, ৪টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। ৫টা ১৭ মিনিটে ইঞ্জিন আবার ফিরে এসে বগি নিয়ে গেছে। এতে কারও কোনো বিপদ হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে