বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসুন সব ভেদাভদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাস দমনে ঐক্য গড়ে তুলি : খালেদা জিয়া

70723_0নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ মোকাবেলা করতে না পারলে কোনও অর্জনই টিকবে না। এক্ষেত্রে ক্ষমতা বড় কথা নয়। জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

জঙ্গি হামলার ঘটনাকে নতুন ও ভয়াবহ জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, ক্ষমতায় কে থাকবে, কে যাবে এটা বড় কথা নয়। একদিন আমরা কেউ থাকবো না, তবে দেশ ও জাতি ঠিকই থাকবে। আর এই দেশ ও জাতির ভবিষ্যত ও বর্তমান আজ বিপন্ন। এ সমস্যা থেকে উত্তরণে দেশ ও জাতির স্বার্থেই সবাইকে একতাবদ্ধ হতেই হবে।

খালেদা জিয়া বলেন, সন্ত্রাসের এই চিত্র আইনশৃংখলা বাহিনীর দ্বারা মুছে ফেলা সম্ভব না। বরং এর জন্য সমন্বিত প্রয়াস চালাতে হবে। সন্ত্রাস দমনের হতিয়ারকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।

তিনি এসময় গণতন্ত্র বিহীন পরিবেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেন।

জঙ্গি ও সন্ত্রাসী হামলায় কোনও কিছু হাসিল হবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, এধরনের হামলা নিষ্ঠুর, হঠকারি ও ভুল সিদ্ধান্ত। এর দ্বারা কিছুই হাসিল হবে না। সন্ত্রাসবাদের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের কোনও লাভ হবে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত