বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিবারের সাথে ঈদ করা হলো না ফারাজের

 
নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন ফারাজ আইয়াজ হোসেন (২০)। ছুটিতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গত ১৮ মে দেশে আসেন তিনি। আগামী ২২ আগস্ট তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হল না। এমনকি পরিবারের সাথে ঈদও উদযাপন করা হলো না তার। এর আগেই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গী হামলার বলি হয়ে চির বিদায় নিলেন তিনি।

bdp_faraj

 

নিহত ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র। তাঁর মা সিমিন হোসেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের একজন পরিচালক। বাবা ওয়াকার হোসেন। ট্রান্সকম গ্রুপের একজন কর্মকর্তা জানান, দুই ভাইয়ের মধ্যে ছোট ফারাজ চঞ্চল প্রকৃতির ছিলেন। পরিবারের সবাইকে সব সময় আনন্দে মাতিয়ে রাখতেন।

 

 

১৯৯৬ সালের ১৫ এপ্রিল জন্ম নেওয়া ফারাজ রাজধানীর স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন। শুক্রবার বন্ধুদের নিয়ে খাবার খেতে গিয়েছিলেন আর্টিসান রেস্তোরাঁয়। নিজেই গাড়ি চালিয়ে ওই ক্যাফেতে গিয়েছিলেন তিনি।

 

আগামীকাল মঙ্গলবার আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে ফারাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত