,

গুলশানে নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

 
নিজস্ব প্রতিবেদক : গুলশানের অভিজাত হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত ৬ জাপানের নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘নিহত ৬ জাপানি নাগরিক মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।’

 

 

 

শুক্রবার রাতে গুলশান ২Kaderএর ৭৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে অবস্থিত ওই রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। ওই সময় রাতের খাবার খেতে আসা লোকজনকে জিম্মি করে তারা।শনিবার সকালে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রেস্টুরেন্টের ভেতর থেকে ২০ বিদেশির লাশ উদ্ধারের খবরও জানানো হয়। তবে এর আগে শুক্রবার রাতেই সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

 

 

ওবায়দুল কাদের বলেন, ‘গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটি অংশ। এটি জাপান সরকারও জানে।’তিনি আরও জানান, রোববার জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। তাদের সঙ্গে আলোচনা করবে সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে