বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : স্থায়ী কমিটির বৈঠক শেষে আজ জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ রোববার বিকেল ৩ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে গুলশানে সন্ত্রাসী হামলা, পুরোহিত হত্যা, গুম-খুনসহ চলমান পরিস্থিতি তুল ধরবেন বলে জানা গেছে।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।











