,

দুদিনের রাষ্ট্রীয় শোক শুরু

national_mournনিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় রোববার সকাল থেকে দুদিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ শোক পালনের ঘোষণা দেন।

গত শুক্রবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে তারা দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে রাখে।

শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে এ জিম্মি ঘটনার অবসান ঘটে।

অভিযান শেষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী জানান, জিম্মিদের উদ্ধার অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। আর নারী ও শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

অবশ্য ঘটনার রাতেই ১৭ জন বিদেশী নাগরিকসহ ২০ জনকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা।

এর আগে শুক্রবার হামলার পরপরই ঘটনাস্থলে তাদের হামলায় নিহত হন বনানী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল ইসলাম।

পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহতের ঘোষণা দেন।

এদিকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে অনেক ব্যবহারকারী। তারা নিজের ফেসবুক প্রোফাইল ও কাভার পেজে কালো ব্যাচ দিয়েছেন। আবার কেউ বা পুরো প্রোফাইল কালো রংয়ে ঢেকে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে