বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা জিয়াউল হাসানকে হত্যার হুমকি

 

নিজস্ব প্রতিবেদক : মুঠোফোনে মাওলানা জিয়াউল হাসানকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকালে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের টকশো ‘নিউজরুম সংলাপ’-এ অংশ নেন তিনি। সেখানে তুলে ধরেন ইসলামের প্রকৃত আদর্শের কথা।টকশো শেষে বাড়ি ফেরার পর সন্ধ্যার দিকে মুঠোফোনে জিয়াউল হাসানকে হুমকি দেয়া হয়। বলা হয়, তিনি যেন এসব নিয়ে বেশী কথা-বার্তা না বলেন।

ziaul_hasan

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে জিয়াউল হাসান বলেন, ‘আমি সব সময় ইসলামের প্রকৃত আদর্শের কথা বলি। টকশোতেও সেটা তুলে ধরেছি। তবে হুমকির বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিব।’