,

৫ হামলাকারীর ছবি প্রকাশ করলো পুলিশও

22নিউজ ডেস্ক : গুলশানের রেস্টুরেন্টে পাঁচ হামলাকারীর ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশের ঘণ্টাখানেক পর নিহত ওই হামলাকারীদের ছবি প্রকাশ করলো পুলিশ।

শনিবার রাত ১০টা ৫১ মিনিটে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে ছবিগুলো পাঠানো হয়েছে। কিছুটা বিকৃত হয়ে যাওয়া ছবিগুলোর সাথে সাইট প্রকাশিত ছবিগুলোর মিলও পাওয়া যাচ্ছে।

ছবির সঙ্গে পাঁচ সন্ত্রাসীর নামও পাঠিয়েছে পুলিশ। এরা হলো: আকাশ, বিকাশ, ডন, বাঁধন এবং রিপন। যদিও সেনাবাহিনির পক্ষ থেকে ৬ সন্ত্রাসী নিহত এবং একজন সন্দেহভাজন আটক হওয়ার কথা জানানো হয়েছিল।

শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে ওই ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা শেষে পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, নিহত সন্ত্রাসীরা বাংলাদেশি। এবং পাঁচ জনকে অনেক ধরেই খুঁজছে পুলিশ।

শুক্রবার রাতে গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের ৫নং বাড়িতে অবস্থিত হলি আর্টিসান রেকারি রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। ওই সময় রাতের খাবার খেতে আসা লোকজনকে জিম্মি করে তারা। পরে শনিবার সকালে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় আন্তঃবাহিনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রেস্টুরেন্টের ভেতর থেকে ২০ বিদেশি লাশ উদ্ধারের খবরও জানানো হয়। তবে এর আগেই শুক্রবার রাতেই সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে লাশ শনাক্তের পর আইএসপিআর থেকে জানানো হয়, রেস্টুরেন্টের ভেতরে নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি এবং তিন জন বাংলাদেশি।

শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরই সাইট ইন্টেলিজেন্স আইএসের মুখপাত্র হিসেবে পরিচিতি ‘আমাক’ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছিল, এই ঘটনার দায় স্বীকার করেছে আইএস। ২০ জনকে হত্যার খবরও দেয়া হয়। শনিবার সকালে যৌথ অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে