,

হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় হত ২৮(ভিডিও)

bbbগুলশানে হলি আর্টিজেন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অন্তত কুড়ি জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে অন্তত ৬ সন্ত্রাসী নিহত হয়। শুক্রবার রাতে দুই জন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। অর্থাৎ গুলশানে এ সন্ত্রাসী হামলার ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছে। সন্ত্রাসীরা যে কুড়িজনকে হত্যা করেছে তারা সবাই বিদেশি নাগরিক বলে জানা গেছে। অভিযান শেষ হলেও এখনো ইশরাত আকন্দ ও ফারহাজ নামে দুজনের লাশ পাওয়া যায়নি। তাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমানের নাতি। অভিযান শেষে সাত থেকে আটজনকে আটকের পর তাদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় গুলশানের জিম্মি উদ্ধারের অভিযান সফল হয়েছে বলে উল্লেখ করে আইএসপিআর এক সংবাদ সম্মেলনে বলেছে, অভিযানে ৭ জন সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হয় ও একজন সন্দেহভাজনকে হত্য করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনেই সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ময়না তদন্ত করা হবে। লাশ সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৬৯০১২৫২৪ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। চূড়ান্ত অভিযানে অংশগ্রহণকারীদের কেউ আহত হন নি। এবং গত রাতে ২ জন নিহত হন।
গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার ঘটনায় ২০ জনের মরদের উদ্ধার করা হয়েছে। সেই সাথে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছে ৬ হামলাকারীও।
আটক করা হয়েছে সন্দেহভজন একজনকে। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে।
সেনাবাহিনীর নেতৃত্বে আপারেশন থান্ডার বোল্ট শুরু হয় সকাল ৭টা ৪০ মিনিটে আর শেষ ১২ থেকে ১৩ মিনিটের মাথায়। মরদেহগুলো রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে।
সন্ত্রাসী হামলায় যে ২০ জন নিহত হয়েছে তারা সবাই বিদেশি নাগরিক। জিম্মি করার পর ধারালো অস্ত্র দিয়ে রাতেই তাদের হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক বলেন, অভিযানকারীরা ভেতরে ঢোকার পর ২০ জনের মৃতদেহ পায়।
সেনাবাহিনীর নেতৃত্বে ঐ অপারেশন থান্ডারবোল্ট অভিযানে সেনা কমান্ডোরা ছাড়াও নৌ, পুলিশ, বিজিবি এবং র‍্যাবের সদস্যরা অংশ নেন।
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা এবং জিম্মি সংকটের প্রায় ১১ ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার পর কমান্ডো অভিযান শুরু হয়।
আইএসপিআর বলছে, অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্ট থেকে উদ্ধারকৃতদের মধ্যে একজন জাপানী এবং দুই জন শ্রীলংকান নাগরিক রয়েছেন।

https://www.youtube.com/watch?v=SCG_QugM7bw

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ