,

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা নিহত

22643-untitled-9ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পোড়হাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইবনুল ইসলাম পারভেজ (২৯) নামে এক শিবির নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (০১ জুলাই) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, শুক্রবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি টহল গাড়ি টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে গাড়িটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়।

এক পর্যায়ে অপর দিক থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে পারভেজের লাশ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫টি বোমা, ২টি ছোরা, ১টি চাপাতি ও ২টি হাসুয়া।

এ বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আরিফ ও সামান্ত কুমার আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে বুধবার (২৯ জুন) শিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইবনুল ইসলাম পারভেজ,  শহীদ আল মাহমুদ ও আনিচুর রহমান তাদের কর্মী দাবি করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে