বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামলায় কারা জড়িত তা এখনো জানা যায়নি : মার্কিন মুখপাত্র

bae1a6d6128f0469b55d752a814140b3-downloadনিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো তথ্য মেলেনি বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জিম্মি পরিস্থিতিকে এখনো পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন। এদিকে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সকল কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

ভারতীয় দূতাবাসের কর্মীরা নিরাপদে:
ভারতের বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের হাই কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ সূত্র: প্রথম আলো