মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধসহ দুইজন আহত-একজন গ্রেফতার

news-image

aasssaasssaaব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সদরে চিহ্নিত দুস্কৃতিকারী ছোটন গ্রুপের সদস্যদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম মিয়ার পুত্র মো. সুমন(২২) ও পশ্চিমপাড়ার মো. আবু তাহেরের পুত্র মো. জাকির হোসেন(২৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার দায়ে পুলিশ ফারুক মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, শুক্রবার রাত অনুমান ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলো সুমন ও জাকির। এসময় নির্জন রাস্তায় ছোটন গ্রুপের সদস্যরা তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে সুমন দৌড় দিলে তাকে লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়ে এবং জাকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুলির শব্দে এবং হামলার শিকার হওয়াদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকায় পাঠানো হয়। আহতরা জানায় ছোটন বাহিনীর সদস্যদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় তারা এই হামলা শিকার হন। এদিকে এই ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছোটন গ্রুপের সদস্য নবীপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে ফারুককে গ্রেফতার করে। নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ছোটন চিহ্নি সন্ত্রাসী।তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই রাহাজানিসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে গ্রেফতার হবার পর জামিনে বেড়িয়ে এসে আবারো সন্ত্রাস শুরু করেছে। তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে। 

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু