বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিভিতে লাইভ সম্প্রচার বন্ধ করুন : র‌্যাব ডিজি

mymensingh-RAB-pic-660x330নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলার ঘটনার সরাসরি সম্প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় এবং যারা ভেতরে আটকে আছেন তাদের নিরাপত্তার স্বার্থে আপনারা টিভিতে লাইভ সম্প্রচার বন্ধ করুন। আমরাই আপনাদের নিয়মিত আপডেট দেব সেই তথ্যই আপনার প্রচার করুন।

তিনি বলেন, অনেকেই টিভি দেখছেন। লাইভ আপডেট চলতে থাকলে আমাদের উদ্ধার অভিযানে সমস্যা হতে পারে।

তিনি আরো বলেন, এটি একটি স্প্যনিশ রেস্টুরেন্ট, এখানে সন্ধ্যার পর অনেকেই খেতে আসেন। তাদের জীবন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। অস্ত্রধারী যারা ভেতরে প্রবেশ করেছেন তাদের সাথেও আমরা কথা বলতে চাই।

র‌্যাব ডিজি জানান, রেস্টুরন্টের কর্মচারীরা বেরিয়ে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আহতদের বিষয়ে আলাদা ব্রিফ করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পিসফুলি আমরা ব্যাপারটি রিজলভ করতে চাই। আপনাদের সমর্থন কামনা করছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ