বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে সন্ত্রাসী-পুলিশ গোলাগুলিতে নিহত ৪

gulshan-news+terrorনিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। এছাড়া চার পুলিশ সদস্য পুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রেস্টুরেন্টের সুপারভাইজার সুমন রেজা জানান, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ৮-৯ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ‘আল্লাহু আকবার’ বলে ওই রেস্টুরেন্টে হামলা চালায়।

হামলাকারীদের বয়স ২৮ বছরের মধ্যে বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও সন্ত্রাসীদের দিকে পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।

রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া গুলশান এলাকার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গুলশান থানার ডিউটি অফিসার সাইদুর রহমান জানান, রাত পৌনে ৯টার দিকে পরপর একদল সন্ত্রাসী গুলশান ২ নম্বরের ৭৯ নম্বরে সড়কের একটি রেস্টুরেন্টে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়। অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। যুগান্তর

https://youtu.be/KCq4AGk0eLk

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত