বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

lowনিউজ ডেস্ক : রংপুরে দুই জনকে হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামন এ রায় দেয়। রায়ে জোড়া খুনের ঘটনায় ১০ জনের ফাঁসি ও ডাকাতির ঘটনায় তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

রংপুর আদালতে পিপি আব্দুল মালেক জানান, ২০১০ সালে ২৮ মার্চ রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি চালবোঝাই ট্রাক ডাকাতিকালে চালক পরেস চন্দ্রকে ট্রাক থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এরপর ডাকাতরা ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় পথে ভ্যানচালক মনোরঞ্জন রায়কে চাপা দিয়ে হত্যা করে। পরে পুলিশ বাদী হয়ে ওই ডাকাতদের বিরুদ্ধে মামলা করে।

এই জোড়া খুনের ঘটনায় ১০ জনের ফাঁসি ও ডাকাতির ঘটনায় তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।