,

আঙ্গুলের ছাপ নিয়ে অন্যের নামে রেজিস্ট্রেশন: এয়ারটেলের ১ লাখ সিমসহ আটক ২২

 
নিজস্ব প্রতিবেদক : একজনের আঙ্গুলের ছাপ নিয়ে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন করে বিক্রির অভিযোগে এয়ারটেলের প্রায় ১ লাখ সিম জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে এয়ারটেলের কয়েকজন কর্মকর্তাও রয়েছে বলে জানা গেছে।

airtel

 

মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিটিআরসি ও সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিমকার্ড রেজিষ্ট্রেশনের সময় কয়েক ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে তাদের নামে অন্য মোবাইল ফোনের নম্বর রেজিষ্ট্রেশন করে। এমন অভিযোগ এয়ারটেল অপারেটরে পড়ার পর তারা বিটিআরসি’র দারস্থ হয়। বিটিআরসি ঐসব তথ্য পুলিশকে দেয়।

গতকাল রাতে কাওরানবাজার, ফার্মগেট, তেজতুরিবাজার, তেজকুনি পাড়া ও ইন্দিরারোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে