বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসপি’র স্ত্রী হত্যা: ৫ জনের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ

 
নিজস্ব প্রতিবেদক : পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে সন্দেহভাজন পাঁচজনের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।তারা হলেন- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু। গত ৫ জুনের হত্যাকাণ্ডে এরা সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।

  • pppp

বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থল ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়। সিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, “পাঁচজন যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য স্থল ও বিমানবন্দরগুলোকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।”