বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ সরকার : প্রধানমন্ত্রী

maxresdefaultনিউজ  ডেস্ক : আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও যে কোনো ধরনের অরাজকতা নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও যে কোনো ধরনের অরাজকতা রোধসহ জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ আওয়ামী লীগ সরকার।

সব ধরনের নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ দেয়া হয়েছে। আর এ লক্ষ্যে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ কার্যকরভাবে দমনের লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সংশোধন করা হয়েছে। জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে ছয়টি সংগঠনকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সকল প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ মালামাল উদ্ধারে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

কূটনৈতিক ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় স্থানীয় পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ ইতোমধ্যে সৃষ্টি হয়েছে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে ফ্রান্স, ইতালি, জার্মান, স্পেন, ইউকে, সুইজারল্যান্ড, নেদআরল্যান্ড, সুইডেন, পর্তুগাল থেকে কৃষিভিত্তিক, টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড লেদার প্রডাক্ট, পাওয়ার প্ল্যান্ট, ফার্সাসিউটিক্যাল, টেলিকমিউনিকেশন, তথ্য-প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বা যৌথ বিনিয়োগের নিশ্চয়তা ও আশ্বাস পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত