বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ফের এক ধর্মগুরুকে হত্যার হুমকি

Hottar_Humkiনিউজ ডেস্ক : রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকির পর এবার রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে তাতে প্রেরকের নামের জায়গায় এ বি সিদ্দিক, গাজীপুর লেখা রয়েছে। একই নামে গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, এই চিঠির বিষয়ে শুদ্ধানন্দ নিজেই সবুজবাগ থানায় মঙ্গলবার বিকেলে একটি জিডি করেছেন। কে বা কারা এই চিঠি পাঠিয়েছেন আমরা তদন্ত করে দেখছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত